উত্তর
- শামসুর রাহমান---সংকলিত (শামসুর রাহমান)
০৬-০৬-২০২৩

তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো
‘এই আকাশ আমার’
কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবেনা।

সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো,
‘ফুল তুই আমার’
তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে।

জ্যোত্স্না লুটিয়ে পড়লে তোমার ঘরে,
তোমার বলার অধিকার আছে, ‘এ জ্যোত্স্না আমার’
কিন্তু চাঁদিনী থাকবে নিরুত্তর।

মানুষ আমি, আমার চোখে চোখ রেখে
যদি বলো, ‘তুমি একান্ত আমার’, কী করে থাকবো নির্বাক ?
তারায় তারায় রটিয়ে দেবো, ‘আমি তোমার, তুমি আমার’।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

অরিফুর রহমান কাজল
০১-০৮-২০১৪ ১৫:৫৫ মিঃ

হাঁ আমি নির্বাক ! এমন রচনাতো বিরল ! কবিকে শ্রদ্ধা জানাই ।

আমানত উল্লাহ সোহান
০১-০৮-২০১৪ ১২:২৯ মিঃ

গুরু তোমায় স্যালুট...॥


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026